স্টাফ রিপোর্টার : বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানো উচিত।
শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে...তাহলে আপনার সরকারের সময়ে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, পুলিশ কী করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরণের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না।’
তিনি বলেন, ‘সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।
