সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হার সহ্য করতে না পেরে মেডেলও নিলেন না রোনালদো
daily-fulki

হার সহ্য করতে না পেরে মেডেলও নিলেন না রোনালদো


ফুলকি ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে হারের হতাশা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচ শেষের পর তার আচরণ ঘিরে এখন তুমুল আলোচনা ফুটবল দুনিয়ায়।

শনিবার ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আল নাসর। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধেই। এরপর পুরো ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় সৌদি ক্লাবটি।

পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের সঙ্গে দেখা যায়নি রোনালদোকে।

আল নাসরের খেলোয়াড়রা যখন মেডেল নিতে মঞ্চে উঠছিলেন, তখন সেখানে ছিলেন না পর্তুগিজ তারকা। তার বদলে দলের নেতৃত্ব দেন কোচ জর্জ জেসুস।

রোনালদোর অনুপস্থিতির আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো দেয়নি ক্লাব। তবে ম্যাচ শেষে প্রকাশিত ভিডিওতে তাকে ভীষণ ভেঙে পড়া অবস্থায় দেখা যায়।

 

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক সমর্থকের ধারণা, ফাইনাল হারের মানসিক ধাক্কা থেকেই মেডেল অনুষ্ঠানে যেতে চাননি রোনালদো।

সৌদিতে যোগ দেওয়ার পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন ছিল রোনালদোর। কিন্তু গাম্বা ওসাকার কাছে হেরে সেই অপেক্ষা আরো দীর্ঘ হলো।

 

সর্বাধিক পঠিত