রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুলিশ সদরের জরুরি বার্তা
daily-fulki

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুলিশ সদরের জরুরি বার্তা


স্টাফ রিপোর্টার : ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য পুলিশ সদর দফতর জরুরি বার্তা দিয়েছে।


শনিবার (১৬) মে দুপুরে পুলিশ সদর সফতর থেকে গণমাধ্যমে জনসচেতনতামুলক এই বার্তা পাঠানো হয়।
বার্তায় বলা হয়, কেউ যদি অভিযুক্ত ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন- অনুগ্রহ করে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।


তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রধান সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।


ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অপরাধীকে আইনের আওতায় আনতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।


বার্তায় বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান কিংবা ঘটনা সংশ্লিষ্ট কোনো তথ্য যদি কারও জানা থাকে, তবে তা দ্রুত নিকটস্থ থানা বা নির্দিষ্ট নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং জনস্বার্থে নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে অবিলম্বে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের স্বার্থে এই তদন্ত কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

সর্বাধিক পঠিত