রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে ২৫ পোশাক শ্রমিক আহত
daily-fulki

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে ২৫ পোশাক শ্রমিক আহত


ধামরাই প্রতিনিধি :  ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতরা সবাই গ্রাফিক্স টেক্সটাইল পোশাক কারখানার শ্রমিক।

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে ২৫ পোশাক শ্রমিক আহত
শনিবার (১৬ মে) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, সকালে ধামরাইয়ের শ্রীরামপুরে অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইল পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও মানিকগঞ্জগামী পদ্মা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হন। 


ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, আহতদের উদ্ধার করে ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত