রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার থানায় এসপিইডি’র উদ্যোগে, হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ে মতবিনিমিয় সভা
daily-fulki

সাভার থানায় এসপিইডি’র উদ্যোগে, হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ে মতবিনিমিয় সভা

 

স্টাফ রিপোর্টার : সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি)-র উদ্যোগে সাভার মডেল থানা কর্তৃপক্ষের সাথে হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসপিইডি নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার সেকেন্ড অফিসার চম্পক বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিঃ এর জেনারেল সেক্রেটারি লায়ন মোঃ আলমগীর কবির ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক বাবুল মোড়ল এবং এসপিইডি ‘র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।

এছাড়া সাব-ইন্সপেক্টর ফাল্গুনী সরকার, হিজড়া গুরুমাতা শাপলা চৌধুরীসহ পুলিশ সদস্যবৃন্দ এবং হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় হিজড়া জনগোষ্ঠীর পক্ষে আইনী সহায়তা এবং কর্মসংস্থানের জন্য সহায়তার আবেদন জানানো হয়।

প্রধান অতিথি চম্পক বড়ুয়া বলেন, সাভার মডেল থানা হিজড়া জনগোষ্ঠীর প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তাদের অধিকার রক্ষায় সচেষ্ট। আজকের সভায় উত্থাপিত বিষয়গুলি থানা কর্তৃপক্ষ বিবেচনা করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

 

সর্বাধিক পঠিত