রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘন্টা
daily-fulki

সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘন্টা


স্টাফ রিপোর্টার :গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের কাজের জন্য সাভার ও আশুলিয়ার আশপাশের বিভিন্ন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে-বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়াশিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

সর্বাধিক পঠিত