স্টাফ রিপোর্টার : 'ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো' এ শ্লোগানকে ধারণ করে সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে।
বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাভারের উদ্যোগে শুক্রবার ( ১৫ মে) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজী সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সির সহকারী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন।
এ ছাড়া অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধক্ষ জাহাঙ্গীর আলম নির্বাহী সদস্য মাহবুবুল আলম,কাজী রোকনুজ্জামান, সাইফুদ্দিন ফিরোজ, নাছির উদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে ১০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
