শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
২৪ ঘণ্টায় ১২ শিশুর প্রাণ কেড়ে নিল হাম
daily-fulki

২৪ ঘণ্টায় ১২ শিশুর প্রাণ কেড়ে নিল হাম


স্টাফ রিপোর্টার : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নিশ্চিত হামে মারা গেছে।

অন্য আটজনের হাম উপসর্গ ছিল।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন।

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

 

সর্বাধিক পঠিত