শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কোরবানির জন্য ১ কোটিরও বেশি পশু প্রস্তুত : সাভারে প্রাণিসম্পদ মন্ত্রী
daily-fulki

কোরবানির জন্য ১ কোটিরও বেশি পশু প্রস্তুত : সাভারে প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার : কোরবানির জন্য ১ কোটিরও বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।


এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানান মন্ত্রী।

 

এ সময় মন্ত্রী বলেন, কোরবানির জন্য ১ কোটিরও বেশি পশু এখন প্রস্তুত রয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ ঠেকাতেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া বিজিবিসহ সীমান্ত এলাকার মানুষদেরও সতর্ক করা হয়েছে।

চামড়ার দাম নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে চামড়ার দাম বৃদ্ধি বা হ্রাস পায়।

বুধবার (১৩ মে) নতুন চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। সরকার চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

 

সর্বাধিক পঠিত