বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকাসহ ১০ জেলায় আগামী ৫ ঘণ্টার জন্য সতর্কবার্তা
daily-fulki

ঢাকাসহ ১০ জেলায় আগামী ৫ ঘণ্টার জন্য সতর্কবার্তা


স্টাফ রিপোর্টার : ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ১০ জেলার জন্য এক পূর্বাভাসে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত