মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হেমায়েতপুরে বিশ্ব মা দিবস পালিত
daily-fulki

হেমায়েতপুরে বিশ্ব মা দিবস পালিত


স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুরের নিউ আইডিয়াল স্কুল-এর আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব মা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক, লেখক, হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের পরিচালক আলহাজ্ব আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আসমা ইয়াসমিন সাথী ইসলাম। 


বিশেষ উপস্থিত ছিলেন খন্দকার হাছিনা (গর্বিত মা), রাজরানী রিমা। শিশু তাহিয়া, সাফিয়া, জাকারিয়াসহ একঝাঁক শিশু তারকা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্রছাত্রী ও অভিভাবক। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শারমিন। 
সঞ্চালনা করেন নিউ আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক আফাজ উদ্দিন। সকলের বক্তব্যে উঠে আসে মায়ের অধিকারই প্রথম। মায়ের স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা। এক্ষেত্রে সরকারের বেশি দায়ভার নিতে হবে। মায়ের সুরক্ষা আইন, মায়ের স্থান যেন আর বৃদ্ধাশ্রমে না হয়। অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক আফাজ উদ্দিন মায়ের গান গেয়ে দর্শক শ্রতাদের মুগ্ধ করেন। 
 

সর্বাধিক পঠিত