মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার
daily-fulki

সাভারে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার


স্টাফ রিপোর্টার : ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে আসা সাভারের নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণা করে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১১ মে) ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার দুপুরেই সাভার মডেল থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।


ভুক্তভোগী সাভার শিশু একাডেমি ও শিল্পকলার নৃত্যশিল্পী। তিনি জানান, বিপ্লব হোসেন তার বন্ধু হিসেবে ১৭ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে আনে প্রেমিক বিপ্লব হোসেন। পরে তিনি দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে জেন্ডার পরিবর্তন করে মেয়েতে রূপান্তর হয়ে ফিরে এসে শোনেন বিপ্লব তার সঙ্গে প্রতারণা করেছে এবং তার অনুপস্থিতে নতুন করে বিয়ে করেছেন।


তিনি জানান, তাকে জেন্ডার পরিবর্তন করার আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে লিখিত চুক্তি করে ৩ লাখ টাকাও হাতিয়ে নেয়। ফিরে আসার পর ভুক্তভোগী সাভার পৌর এলাকার গেন্ডার বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং বিপ্লবকে বিয়ের জন্য চাপ দেওয়াসহ তার থেকে ধার নেওয়া ৩ লাখ টাকা ফেরত চান। গত ৬ মে ফিরোজ আহমেদের বাসায় বিপ্লব তার সহযোগী নিয়ে জোরপূর্বক প্রবেশ করে এবং প্রথমে তার এগ্রিমেন্টের কাগজ চান, সে এটা না দিলে তাকে হাত ও পা বেঁধে ধর্ষণ করে এবং হত্যার হুমকি দেন। পরে ৭ মে ফিরোজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পাণ্ডেকে দ্বিতীয় আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজা তার প্রেমিকের কঠোর শাস্তি দাবি করেছেন।


মামলার বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ফিরোজ আহমেদকে তৃতীয় লিঙ্গ ব্যক্তি হিসেবে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, আসামিকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বিপ্লব হোসেনকে রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে সাভার থানায় নিয়ে আসা হয়।
 

সর্বাধিক পঠিত