শোক সংবাদ
স্টাফ রিপোর্টার : এনটিভির স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমানের পিতা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ মে) সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মুত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে, দুই কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে সাভার নয়াবাড়ি কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুসহ সাভারের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীসহ সকলস্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
