সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিএনপি জনগণের দল, বিএনপি জনগনের সেবা করে : আমান
daily-fulki

বিএনপি জনগণের দল, বিএনপি জনগনের সেবা করে : আমান


স্টাফ রিপোর্টার : বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সেবা করে। আমরা জনগণের সেবক, জনগণের সেবার করার জন্য আমরা আছি, আমরা থাকবো। সেই সেবার অংশ হিসেবেই আমরা বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। রবিবার (১০ মে) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১১টি নবনির্মিত রাস্তার উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 


এ সময় আমান উল্লাহ আমান বলেন, “তেঁতুলঝোড়াসহ কোন এলাকায় কোনো মাদক ও সন্ত্রাস থাকবে না, কোন মাদক থাকবে না। এই এলাকায় কোন চাঁদাবাজ থাকবে না। এই এলাকায় কোন ধরনের অন্যায় অত্যাচার এবং জুলুম চলবে না। এই এলাকায় কেউ কারও জমি দখল করতে পারবে না। এই এলাকা হবে একটা শান্তির নীড়, ঢাকা-২ আসন হবে একটি শান্তির ঠিকানা। 


মাদকমুক্ত সমাজ গঠন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদক নিয়ন্ত্রণের জন্য এবং মাদক নির্মূলের জন্য কার্যক্রম শুরুর পাশাপাশি বিশেষ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজারসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান চলবে। খুব তাড়াতারি এসব এলাকার মাদক নিয়ন্ত্রণে আনা হবে এবং একটা পর্যায়ে মাদক আর থাকবে না বলেও আশা প্রকাশ করেন। 


তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে পশ্চিম ব্যাংকটাউন ও ডেলিগেটস গার্মেন্টস রোড, আরিচা রোড হতে রাজাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা, রাজাঘাট লতিফের বাড়ির রাস্তা ও নালিয়াশুর (ভাউনা ব্রিজ) রাস্তা, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা ও ভাকুর্তা সংযোগ সড়ক, মেহেদীর বাড়ির রস্তা ও পূর্বহাটি পুকুরপাড়ের রাস্তা। 


উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত