সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে এমপি শান্ত’র উদ্যোগে টিন ও চেক বিতরণ
daily-fulki

সিংগাইরে এমপি শান্ত’র উদ্যোগে টিন ও চেক বিতরণ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় গৃহ নির্মাণের জন্য হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


রবিবার (১০ মে) সকাল ১১টায় সিংগাইর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার  মঈনুল ইসলাম খান (শান্ত)।


এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের একটি মন্দির ও ১৭টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি মঈনুল ইসলাম খান শান্ত বলেন , সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

সর্বাধিক পঠিত