সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি
daily-fulki

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

 স্টাফ রিপোর্টার :   আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র প্রার্থী ঘোষণা করছি।’

প্রার্থিতা নিয়ে সারজিস আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। আগামী ঈদের আগেই আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের সারা দেশ থেকে এনসিপি’তে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা গ্রহণযোগ্য, যারা মানুষের ওপর কখনো জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপি’র প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আমরা সার্বিকভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চান, তাদেরকেও সুযোগ দেয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

 

সর্বাধিক পঠিত