রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকায় বৃষ্টির আভাস নেই, কমবে গরম
daily-fulki

ঢাকায় বৃষ্টির আভাস নেই, কমবে গরম


স্টাফ রিপোর্টার  : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে গরম কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।


এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

 

সর্বাধিক পঠিত