স্টাফ রিপোর্টার : মানবিক বাংলাদেশ গড়তে জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মোঃ আব্দুর রব এ কথা বলেন।
শুক্রবার ও শনিবার (৮ ও ৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে দুই দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত সমাপনী সভায় তিনি এ কথা বলেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
দুই দিনব্যাপী শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন ঢাকা জেলার নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সম্পাদক ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, আব্দুল কুদ্দুস, কাজী বেলাল হোসেন, পেশাজীবী সম্পাদক ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমীর আব্দুল কাদের, সাভার পৌর আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদসহ বিভিন্নস্তরের দায়িত্বশীল ও প্রায় ২০০ শতাধিক অগ্রসর কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব বলেন, জনগণের সেবা ও কল্যাণে আত্মনিয়োগ করাই একজন আদর্শ কর্মীর মূল দায়িত্ব। তিনি সমাজের অসহায়, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করতে হবে। মানুষের দুঃখ-কষ্ট লাঘব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সততা, আমানতদারিতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশ ও জাতির চলমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি সকল পর্যায়ের জনশক্তিকে গণমানুষের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ আব্দুর রব আরও বলেন, আখেরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। সফলতার জন্য মুমিন হতে হবে, আল্লাহকে গোপন ও প্রকাশ্যে ভয় করতে হবে, সন্তুষ্ট ও অসন্তুষ্ট সকল অবস্থায় আনুগত্য করতে হবে, সচ্ছল ও অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে হবে, সর্বপরি শহীদের তামান্না থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, এডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মোঃ দেলাওয়ার হোসাইন।
এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য ও থানা আমীরগন বক্তব্য দেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন সমাপনী বক্তব্যে বলেন, ইসলামি আন্দোলন মানে আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলনের ইতিহাস ত্যাগ, কুরবানি ও ধৈর্যের। যুগে যুগে নবী-রাসূল ও তাদের অনুসারীরা সত্য প্রতিষ্ঠার জন্য নানা নির্যাতন, কারাবরণ, দেশত্যাগ এমনকি জীবন উৎসর্গ পর্যন্ত করেছেন। বর্তমান যুগেও ইসলামি আন্দোলনের কর্মীরা নানাভাবে দ্বীনের জন্য ত্যাগ ও কুরবানির নজির স্থাপন করছেন। তিনি এই ধারাবাহিকতা সকলস্তরের জনশক্তিকে ধরে রাখার আহবান জানান।
