শনিবার, ৯ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার সাইন্স সোসাইটির পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
daily-fulki

সাভার সাইন্স সোসাইটির পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : সাভারে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড সাভার সাইন্স সোসাইটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণের আয়োজন করেন সাভার সাইন্স সোসাইটি। সেখানে ৫০০ জন বিজয়ী শিক্ষার্থী এবং ১০০ জন স্কুল প্রতিনিধিকে পুরুস্কৃত করা হয়। 


উল্লেখ্য, গত ২৭ শে সেপ্টেম্বর সাভার মডেল কলেজে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়ার প্রায় ৮০টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। 


সাভারের সকল মেধাবী শিক্ষার্থীরা ও অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসা যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের তৈরি করা এবং উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে ২০২৩ সাল থেকে কার্যক্রম শুরু করে সাভার সাইন্স সোসাইটি।


এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক. আনারুল হক মন্ডল, সাভার মডেল কলেজের প্রিন্সিপাল তৌহিদ হোসেন, সাভার সাইন্স সোসাইটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত