স্টাফ রিপোর্টার : দেশের চার জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকার নৌ-বন্দরসমূহে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথভা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকায় নৌ-বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
