শনিবার, ৯ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা
daily-fulki

সাভারে স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার : “গ্রিন সাভার, ক্লিন সাভার চাই, চাই নিরাপদ বাসযোগ্য সাভার” প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পরিবেশ সংরক্ষণে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ অর্জন করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকেলে সাভার উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাভার নাগরিক কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন, সাবেক সচিব আব্দুল বাকী, পুলিশের অতিরিক্ত আইজিপি (অব.) আব্দুল মান্নান পিপিএম এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন খান নঈম।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর অবদান দেশের জন্য অনুকরণীয়। তার এ অর্জন পরিবেশ সচেতন মানুষদের আরও উৎসাহিত করবে বলে জানান।

অনুষ্ঠানে সাভারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত