কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে টেকনাফের হোয়াইক্যং স্টেশনে টেকনাফ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিছিলটি হোয়াইক্যং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কক্সবাজার জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত নেতাকর্মীরা জেলা ছাত্রদলের নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
