মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সেঞ্চুরি করতে পারি নাই, বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল
daily-fulki

সেঞ্চুরি করতে পারি নাই, বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল


স্টাফ রিপোর্টার : মিরপুর টেস্টে প্রথম দিনে নার্ভাস নাইন্টিসে কাটা পড়েছেন মুমিনুল হক। ৯ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। ৯১ রানে থাকা অবস্থায় ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন মুমিনুল। সেঞ্চুরি মিস করায় বউ গালি দেবে— এই কারণেই মূলত আক্ষেপ হচ্ছে তার। 

 

শুক্রবার (৮ মে) প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়তো একটু গালি দিবে। এটাই আরকি।’

 

তিনি আরও বলেন, ‘আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।’ 

 

আউট হওয়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমার ওই রকমের রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আর এক ঘণ্টা আছে, ওই এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেললে...। আর সে (নোমান) ভালো বল করছিল। যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে নিচু হয়ে গেছে।’

 

সর্বাধিক পঠিত