শুক্রবার, ৮ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কুড়িগ্রামে অপহরণ মামলায় আটক কবিরের কাছ থেকে প্রেমিকা জুঁইকে পরিবারের কাছে হস্তান্তরের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ
daily-fulki

কুড়িগ্রামে অপহরণ মামলায় আটক কবিরের কাছ থেকে প্রেমিকা জুঁইকে পরিবারের কাছে হস্তান্তরের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ


কুড়িগ্রাম প্রতিনিধি : অপহরণ মামলায় অভিযুক্ত কবির হোসাইন (১৯) এর কাছ থেকে তার প্রেমিকা জুঁই আক্তারকে পরিবারের নিকট হস্তান্তরের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের আলাদা করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা সত্ত্বেও দুজনকে পৃথক করতে না পারায় বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার (৮ মে) কবির হোসাইন ও জুঁই আক্তারকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে উভয় পরিবার।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বাধিক পঠিত