শুক্রবার, ৮ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা
daily-fulki

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা


ফুলকি ডেস্ক : বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে।

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেটিকে চূড়ান্ত স্কোয়াড হিসেবে ধরা হবে না।


নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা।

পরবর্তীতে সেই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। এর মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।


আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ।
 

সর্বাধিক পঠিত