শুক্রবার, ৮ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
daily-fulki

সাভারে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার : খেলাধূলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল' এই স্লোগানকে  সামনে রেখে সাভারে উদ্বোধন করা  হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্ণামেন্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মাঠে এ খেলার) উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র  প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে খোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় আছি। কারণ উঠতি বয়সের ছেলে মেয়েরা মাদক সেবনের মধ্য দিয়ে জীবনের খারাপ সময়কে ডেকে নিয়ে আসে। তাই সমাজ থেকে এ ব্যাধি দূর করতে আমরা কাজ করে যাচ্ছি। একারণে সবাইকে বলব, মাদক ছেড়ে খেলাধূলার প্রতি মনোযোগী হও।

তিনি মাদক, কিশোর গ্যাং  ও ইভটিজিং এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা দেন। সাভার পৌর এলাকা মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী খেলায় প্রথম অংশে অংশগ্রহণ করেন ছায়াবিথী লায়ন্স ভার্সেস ও সোবাহানবাগ ডোমিনেটজ দল। আর দ্বিতীয় খেলায় অংশ নেন ফয়সাল একাদশ ও সবুজবাগ স্পোর্টিং ক্লাব। মাসব্যাপি এ খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করবেন।
এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। খেলাটি দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন,  ঢাকা উত্তর  গোয়েন্দা পুলিশের সদস্যসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 

সর্বাধিক পঠিত