স্টাফ রিপোর্টার : সাভার পৌর বিএনপি’র সদ্য প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার পৌর সভার সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজ্ব মো: রেফাত উল্লাহ, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমেদ প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্ডভোকেট নাজিম উদ্দিন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, স্বেচ্ছাসেবক দল নেতা রওশোনউজ্জামান রতন, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।
সভায় বক্তারা মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু সম্পর্কে বলেন, তিনি ছিলেন শতভাগ রাজনৈতিক কর্মী এবং দলের দুর্দিনের কান্ডারি। শত নির্যাতনের পরেও বিগত আন্দোলন সংগ্রামের দিনগুলোতে ছিলেন রাজপথের অগ্রভাগের সৈনিক। তারমতো রাজনৈতিক নেতা সহসাই দেখা মেলে না। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেউ বিপদে পড়লে ঝাপিয়ে পড়তো বিল্টু। কোন অন্যায়কে প্রশ্রয় দিতেন না তিনি। শত বাধা বিঘ্ন পেরিয়ে তিনি কর্মীদের সংগঠিত করতেন। রাজপথে মিছিল বের করতেন এবং নিয়মিত সমাবেশে যোগদান করতেন।
পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ।
