বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মাদকসেবীকে ধরে আযান দেয়ার পর তওবা করালো পুলিশ
daily-fulki

সাভারে মাদকসেবীকে ধরে আযান দেয়ার পর তওবা করালো পুলিশ


স্টাফ রিপোর্টার :  সাভারে বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে মাদকসেবী রবিনকে বুধবার (৬ মে) মাদক সেবনকালে আটক করে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। পরে এ মাদকসেবীকে তার মা সখিনা বেগমের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। 


জানা যায়, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযানকালে মাদকাসক্ত রবিনকে বুধবার বিকেলে আটক করা হয়। এ সময় তার মা সখিনা বেগম পুলিশকে অনুরোধ করেন  ছেলেকে তওবা পড়িয়ে ছেড়ে দেয়ার জন্য। তিনি পুলিশকে জানান, আমি অসহায় মা। গত এক মাস পূর্বে মাদক মামলায় হাজত বাস শেষে জামিনে মুক্তি পায় রবিন।  জামিনে মুক্তির পর আবারও নেশায় আসক্তি হয় তার। শেষ বারের মতো ছেলেকে তওবা পড়িয়ে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলে পুলিশ তাকে আযান দিতে বললে সে আযান দেয় এবং পরে তওবা পড়িয়ে নামাজ পড়ার অঙ্গীকার এবং মায়ের নিকট ক্ষমা প্রার্থনা করলে  মা  ও প্রতিবেশীদেও জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে আযান দেয়া ও তওবা করার ভিডিও ইতোমধ্যে বেশ ভাইরাল হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনার সময় স্থানীয় মেম্বার শাহীন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ি ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রবিন মাদকাসক্ত ও তার মাকে নানাভাবে নির্যাতন কওে বলে অভিযোগ রয়েছে।

 

সর্বাধিক পঠিত