বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
daily-fulki

সিংগাইরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য দেওয়ান তসলিম উদ্দিন স্বপনের বিরুদ্ধে ইকরাম দেওয়ানের ২৯ শতাংশ জমি জোরপূর্বক দখল করে সেখানে ভবন নির্মাণ করছেন।
ভুক্তভোগী ইকরাম দেওয়ান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় তসলিম উদ্দিন স্বপন তার পৈতৃক জমি জোরপূর্বক দখল করেন এবং সেখানে ভবন নির্মাণ শুরু করেন। এ অবস্থায় গত ২৩ এপ্রিল তিনি আদালতে মামলা দায়ের করি। পরে ২৭ এপ্রিল আদালত জমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করে, যাতে উভয়পক্ষকে বর্তমান অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তসলিম উদ্দিন স্বপন।


অভিযোগ অস্বীকার করে দেওয়ান তসলিম উদ্দিন স্বপন বলেন, তিনি অন্যের জমি দখল করেননি। তার নিজস্ব জমিতেই ভবন নির্মাণ করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। আদালতের কোনো নিষেধাজ্ঞার নোটিশ তিনি পায়নি।


এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা একটি নোটিশ পেয়েছি, যেখানে কাজ স্থগিত রাখার নির্দেশনা রয়েছে। বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণকাজ বন্ধে পুলিশ পাঠানো হবে।


এছাড়া উভয়পক্ষকে ওই জমিতে  কোনো ধরনের বিশৃংখলা না করতে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৮ মে আদালতের দেওয়া তারিখে উভয়পক্ষকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

 

সর্বাধিক পঠিত