বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি, আটকে রাখা অফিসেই আত্মহত্যা
daily-fulki

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি, আটকে রাখা অফিসেই আত্মহত্যা


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সদর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনির পর এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার (৬ মে) সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় সদর উপজেলার তরা বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম কৃষ্ণ রাজবংশী। তিনি মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার খুদিরাম রাজবংশীর পালক ছেলে।


স্থানীয়রা জানান, তরা মাছের আড়তে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীকে আটক করে বাজার কমিটির লোকজন। আটকের পর তাকে গণপিটুনি দিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে আটকে রাখা হয়। আটকে রাখার পর সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন কৃষ্ণ রাজবংশী। পরে তার আত্মহত্যার খবর পেয়ে মরদেহ নামিয়ে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে বাজার কমিটির কয়েকজন। তবে স্থানীয়রা এ কাজে বাধা দিলে দ্রুত সটকে পড়েন তারা।


এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তন (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সর্বাধিক পঠিত