মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ডিবির অভিযানে মাদকসহ ৬ জন গ্রেফতার
daily-fulki

সাভারে ডিবির অভিযানে মাদকসহ ৬ জন গ্রেফতার


স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা।


পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন এবং ২১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।


পরবর্তী অভিযানে ৫ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।


এছাড়া একই ধারাবাহিকতায় ৪ মে রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।


পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বাধিক পঠিত