বুধবার, ৬ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে জুয়ার আসর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
daily-fulki

ধামরাইয়ে জুয়ার আসর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে জুয়ার আসর পরিচালনার সময় হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


সোমবার রাতে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত যুবকের নাম সঞ্জিত ঘোষ। তিনি ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের ঘনিষ্ঠ অনুসারী। 
ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে। 


র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন সঞ্জিত ঘোষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।


র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, আটকের পর যুবককে নিয়মিত মামলায় ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত