মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার সরকারি কলেজ নারী শিক্ষার্থীদের যাতায়াতে বাস সার্ভিস চালু করেছে
daily-fulki

সাভার সরকারি কলেজ নারী শিক্ষার্থীদের যাতায়াতে বাস সার্ভিস চালু করেছে


স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার (৪ মে) নারী শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো সাভার সরকারি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে অবশেষে চালু করা হয়েছে কলেজ বাস সার্ভিস।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে যে চরম দুর্ভোগ পোহাতে হতো, সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে কলেজ প্রশাসন। নতুন এই উদ্যোগের ফলে এখন থেকে শিক্ষার্থীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কলেজে আসা-যাওয়া করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “মেয়েদের যাতায়াতের সমস্যার কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া”।

কলেজ প্রশাসনের এই পদক্ষেপকে শিক্ষার্থীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত