মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে জবাবদিহি ও স্বাধীনতা : জাবিতে তথ্যমন্ত্রী
daily-fulki

সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে জবাবদিহি ও স্বাধীনতা : জাবিতে তথ্যমন্ত্রী


জাবি প্রতিনিধি : জবাবদিহিমূলক ও জনমুখী সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জবাবদিহিমূলক ও জনমুখী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সাংবাদিকতা কোনো শিল্পপতির প্রোপাগান্ডা হাউস হতে পারে না; এটি জনগণের অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।


সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে জবাবদিহি ও স্বাধীনতা। এই পেশার সঙ্গে যারা যুক্ত, তারা কেবল পেশাগত কারণে নয় সমাজ, দেশ ও মানবতার জন্য কাজ করেন।’ 


তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিবাদী চেতনা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। “সাংবাদিকতা মানে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তৈরি করা। জনগণের পক্ষে দাঁড়ানোই এ পেশার মূল লক্ষ্য,” যোগ করেন তিনি।’ 


গণমাধ্যমের বর্তমান বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কর্পোরেট প্রভাব, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ও রাজনৈতিক চাপের কারণে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।’ 


তিনি আরও বলেন, ‘সম্পাদক বা সাংবাদিক পরিচয়ের আড়ালে কেউ যেন কোনো লুটেরা গোষ্ঠীর পিআর হিসেবে কাজ না করে। প্রকৃত সাংবাদিকতা সবসময় জনগণের কল্যাণে কাজ করবে।’ 


আইনের শাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সাংবাদিকদেরও আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়; আবার তাদের বিরুদ্ধে অন্যায় আচরণও গ্রহণযোগ্য নয়।’ 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক সালেহ আহমেদ খান উপস্থিত ছিলেন।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক রাজিব রায়হান। বিদায়ী সভাপতি মেহেদী মামুনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় জাকসু, বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত