মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নিখোঁজের ২২দিন পর ব্যবসায়ির লাশ উদ্ধার
daily-fulki

সাভারে নিখোঁজের ২২দিন পর ব্যবসায়ির লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার : সাভারে নিখোঁজের ২২ দিন পরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম শাজাহান হোসেন (৪০)। তিনি ছোট খাট ব্যবসায় জড়িত ছিলেন। পুলিশ জানায়, গত ১২ এপ্রিল শাজাহান গাজীপুর বেড়াতে গিয়ে নিখোঁজ হন।


কালিয়াকৈর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, শাহজাহান হোসেন ১২ এপ্রিলের থেকে আকস্মিকভাবে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। সোমবার বিকেলে কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। 


এদিকে অজ্ঞাত পরিচয় মরদেহ পাওয়া গেছে এমন তথ্য জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাবার অর্ধগলিত লাশ ও পরিধেয় বস্ত্র দেখে শনাক্ত করেন ছেলে শরিফুল ইসলাম। রাতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 


এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

সর্বাধিক পঠিত