রবিবার, ৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ
daily-fulki

কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

 

কক্সবাজার প্রতিনিধি : কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। শনিবার (০২ মে) অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাঈদ আনোয়ার দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোহাম্মদ হোসেন মাদুকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জাহেদ নুর জিতু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ ইমরান।

কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি ফাহিমুর রহমান বলেন, “ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। রাজপথের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো।”

সর্বাধিক পঠিত