রবিবার, ৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
যারা আমার জানাজা পড়াবে না বলে তারা জামায়াতের লোক : ফজলুর রহমান
daily-fulki

যারা আমার জানাজা পড়াবে না বলে তারা জামায়াতের লোক : ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার : আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। গতকাল শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে।

আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে।’ 

তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ।

আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক।

 

সর্বাধিক পঠিত