রবিবার, ৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
daily-fulki

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেট সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে। কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টার দিকে শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাদেরকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, রোববার সকাল ৬ টার দিকে দক্ষিণ সুরমার তেলি বাজার ব্রিজে এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন। নিহত সবাই পিকআপে করে নির্মাণ কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত