রবিবার, ৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এসময় তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টারদিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এরআগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোফাজ্জল হোসেন সাগর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।


ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মোফাজ্জল হোসেন সাগর নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী চালিয়ে তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত