রবিবার, ৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ
daily-fulki

সাভারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে
আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন এবং রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের মতামতই গণতন্ত্রের মূল ভিত্তি এবং গণভোটে প্রদত্ত রায় উপেক্ষা করা মানে জনগণের অধিকার ও ন্যায়বিচারকে অস্বীকার করা।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং কোনো স্বৈরাচারী মনোভাব দিয়ে জনগণের রায়কে দমন করা যাবে না।

এদিকে, সঞ্চালকের বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, দেশের মানুষ এখন ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। তারা এমন একটি বাংলাদেশ চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং জনগণের কণ্ঠরোধ করা হবে না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুর রহিম মজুমদার, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানার আমীর আব্দুল কাদের, পৌর আমীর আজিজুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়ে ঢাকা-আরিচা সড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

সর্বাধিক পঠিত