রবিবার, ৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
লাইভে এসে মৌসুমী বলেন, ‘আজকে সবার মুখোশ ফাঁস করব...’
daily-fulki

লাইভে এসে মৌসুমী বলেন, ‘আজকে সবার মুখোশ ফাঁস করব...’

 

ফুলকি ডেস্ক : হঠাৎ বৃষ্টিতে শুটিং থেমে গেছে। ক্যামেরা ও লাইট বন্ধ। তবে ইউনিটের ব্যস্ততা থেমে নেই। বেশির ভাগ সদস্য তখন মেতে উঠেছেন রিলস ভিডিও বানাতে, কেউ লাইভ করছিলেন। শুটিং বন্ধ থাকায় কে কী করছেন, সেই চিত্রই তুলে ধরছেন মৌসুমী হামিদ। এই সময় তিনি লাইভে মজা করে বলেন, ‘শুটিংয়ে কে কী করছে, সবার মুখোশ ফাঁস করব।’
মৌসুমী হামিদ ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে দেখালেন, বৃষ্টি পড়ছে। লোকেশনে সবাই বসে আছেন। শুটিং স্থগিত। এতে টিম ক্ষতির মুখে পড়েছে। তবে সেই ফাঁকে ইউনিটের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা অনেকেই মুঠোফোন হাতে ফেসবুক পোস্টে ব্যস্ত।

এই চিত্র তুলে ধরে মৌসুমী হামিদ মজা করে বলেন, ‘দেখুন, শুটিংয়ে সবাই কে কী করছে। সবার হাতে ক্যামেরা। শুটিংয়ে আজকে সবার মুখোশ ফাঁস করব। আমরা সকাল আহমেদের শুটিং করছি। এই দেখুন, আমাদের পরিচালক বৃষ্টির কারণে গালে হাত দিয়ে বসে আছেন। কারণ, আমরা শুটিং করতে পারছি না। আর কিছু মানুষ রিল তৈরি করেই যাচ্ছে।’


এ সময় কে ফেসবুক থেকে কত আয় করেন, সেগুলো নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি নিজেও ফেসবুক থেকে আয়ের ব্যাপারে জানতেন না। তিনি বলেন, ‘সবাই ব্যস্ত। অনেকেই নিয়মিত আয় করছে। কিন্তু আমি জানতামই না আমার ফেসবুকে আয় এসেছে। আজ (শামসুল ইসলাম) লেলিন (চিত্রগ্রাহক) আমাকে জানালেন, আমার অ্যাকাউন্টে ১৭৫ ডলার এসেছে। আমি কিছুই জানি না। এটা ভালো অনুভূতি। টাকা তুললে পার্টি দেব। হাঁস, খিচুড়ি পার্টি হবে।’


গাজীপুরের পুবাইলে মৌসুমী হামিদ ও অন্যরা ঈদ নাটক ‘লাভ স্টেশন’–এর শুটিং করছিলেন। এটি লিখেছেন বৃন্দাবন দাস। শুটিং ইউনিটে ছিলেন চঞ্চল চৌধুরীসহ অনেকে। ডিজিটাল যুগে অভিনয়শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান—সবাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। নিজের উপস্থিতি জানান দিতে ব্যাপকভাবে রিল বা শর্ট ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। শুটিংয়ে এভাবে ভিডিও তৈরি নিয়ে অনেক সময়ই শিল্পীরা বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হন।

 

সর্বাধিক পঠিত