মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কখনও শুনিনি পুরুষকে এই ধরণের প্রশ্ন করা হয়েছে: মালাইকা
daily-fulki

কখনও শুনিনি পুরুষকে এই ধরণের প্রশ্ন করা হয়েছে: মালাইকা

দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মালাইকা অরোরা ম্যাজিকে বুঁদ বলিউড। বয়স পঞ্চাশের গণ্ডি পেরিয়েও তার গ্ল্যামারের আগুনে তোলপাড় হয়ে যায় পুরুষ হৃদয়!

অনেক সময় সমালোচকদের কটাক্ষেরও শিকার হন, তবুও নিজ শর্তে জীবন কাটান মালাইকা অরোরা।

৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে শারীরিকভাবে এত ফিট রাখেন, একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন মালাইকা।

সম্প্রতি বিনোদনের একটি টক শোয়ে বয়সের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মালাইকা।

 

শোয়ের সঞ্চালিকা জানতে চেয়েছিলেন, ফিটনেস আর সৌন্দর্যের প্রশংসার মাঝে কখনও বয়স বৃদ্ধির বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভেবেছেন? এর উত্তরে মালাইকা বলেন, একটা সময় ছিল যখন আমি বয়স নিয়ে ভাবতাম। আবার আমার জীবনে এমন সময়ও এসেছে যখন আমি এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র ভাবিনি।

শুধু নিজের কাজটা উপভোগ করি। যেটা করতে ভালো লাগে বা ভালোবাসি সেটাই করি।আমার মনে হয় এই মুহূর্তে আমি জীবনের সবচেয়ে সুখী অধ্যায় উদযাপন করছি। জীবনে এখনও অনেক কিছু করা বাকি আছে। অনেক কিছু করতে চাই, তাই এই সকল বিষয় এখন আর আমাকে বিশেষ প্রভাবিত করে না।

 

সাধারণ কোনও মহিলা হোক বা তারকা, মেয়েদের বয়সের সঙ্গে তাদের জীবনের গতিপথের তুলনা করা হয়। কিন্তু, ছেলেদের ক্ষেত্রে সেটা কখনই হয় না। সমাজের এই বৈষম্যের বিরোধীতা করেছেন মালাইকা।

এই অভিনেত্রীর মতে, একজন মহিলাকে যেমন অকপটে তার বয়স নিয়ে প্রশ্ন করা হয়, পুরুষদেরও সেই প্রশ্ন অবশ্যই করা উচিত।

মালাইকার কথায়, আমি মনে করি এই প্রশ্নগুলো সবসময় মহিলাদেরই করা হয়। খুব কমই কোনও পুরুষকে এভাবে জিজ্ঞেস করা হয়। একজন নারীকে খুব সহজেই বলা হয়, তোমার জীবনের সেরা সময়ে তুমি এমন ছিলে এখন এই বয়সে এসে কেমন লাগছে? তুমি কি এখনও নিজেকে সুন্দর মনে করো? আকর্ষণীয় মনে করো? কখনও শুনিনি কোনও পুরুষকে এই ধরণের প্রশ্ন করা হয়েছে।

বয়স বা সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের ভাবনা- এমনটাই মনে করেন মালাইকা। অভিনেত্রীর আরো বলেন, বাহ্যিক সৌন্দর্যই শেষ কথা নয়। হ্যাঁ, পৃথিবী সেটাই দেখে, কিন্তু এর সঙ্গে মানসিক ও আবেগের দিকটাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সারাদিন কীভাবে কাটবে, আজ মন কী চাইছে এগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু আয়নার দিকে তাকিয়ে ভাবি না যে আমাকে দেখতে কেমন লাগছে। এমন কিছু করতে চাই যে আমাকে, আমার পরিবারকে অনুপ্রাণিত করবে, গর্বিত করবে।

সর্বাধিক পঠিত