শনিবার, ২ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
উখিয়ায় চেকপোস্টে এপিবিএন সদস্য ২০ হাজার ইয়াবাসহ আটক
daily-fulki

উখিয়ায় চেকপোস্টে এপিবিএন সদস্য ২০ হাজার ইয়াবাসহ আটক

 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে শুক্রবার (১ মে) মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত তল্লাশির সময় এক এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

সূত্র জানায়, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় ওই সদস্যের কাঁধে ঝুলানো একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটি তল্লাশি করেন।

তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত