কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং, শাহপরীর দ্বীপ ও সদরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ আঘাত হানে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাঁচা ও টিনশেড ঘরগুলো বেশি ক্ষতির মুখে পড়ে। অনেক গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়।
এছাড়া কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।
মৎস্যজীবীদের নৌকা ও জালেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আবহাওয়া বিভাগ আগামী দিনগুলোতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
