বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরি কত
daily-fulki

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরি কত


স্টাফ রিপোর্টার : দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। প্রতিভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভালো মানের সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা আজ বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম বর্তমানে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারিত আছে। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।

 

সর্বাধিক পঠিত