মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
daily-fulki

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত


স্টাফ রিপেোর্টার : পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে তাদের কারাগার থেকে আদালতে আনার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আসামি আহত হয়েছেন।  কারো অবস্থাই গুরুতর নয়। তবে, দুর্ঘটনার কারণে আসামিপক্ষের করা সময়ের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুনানি। 


সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি করতে আগামী ২১ মে দিন ধার্য করেন। এদিন এ মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়। আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করে বলেন, প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন।


মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।


এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 

সর্বাধিক পঠিত