মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হজের আগে প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার
daily-fulki

হজের আগে প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার


ফুলকি ডেস্ক : সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীসহ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নাগরিকরা আগামী ১৫ জিলকদ অর্থাৎ ৩ মে পর্যন্ত পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ওমরাহ পালনের জন্য তাদের আলাদা কোনো হজ পারমিট বা অনুমতির প্রয়োজন হবে না।


সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতা বজায় থাকবে। এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১ জিলকদ অর্থাৎ ১৯ এপ্রিলের মধ্যে সব বিদেশি ওমরাহ যাত্রীকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। মূলত বিদেশ থেকে হজে আসা ব্যক্তিদের ভিড় সামাল দিতে এবং হজের প্রস্তুতি শুরু করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।


হজ মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগে অভ্যন্তরীণ ওমরাহ যাত্রীদের জন্য এটিই শেষ সুযোগ। ফলে মক্কার মসজিদুল হারামে এখন সৌদি নাগরিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চল ও প্রদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ মক্কায় আসায় কাবা শরীফ সংলগ্ন হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে এবং আবাসন সংকট তৈরি হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ মে’র পর হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন নির্দিষ্ট পারমিট বা অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করা আইনত দণ্ডনীয় হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ শেষ করে মক্কা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

 

 

সর্বাধিক পঠিত