মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ফরিদপুরে ঘরে ঢুকে নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
daily-fulki

ফরিদপুরে ঘরে ঢুকে নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের খুশির বাজার এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা না গেলেও তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে থাকা তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। হত্যাকাণ্ডের কারণ ও ঘাতকদের শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’


এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এটি পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

সর্বাধিক পঠিত