মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে জব্দকৃত ৬শ’ লিটার ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে
daily-fulki

ধামরাইয়ে জব্দকৃত ৬শ’ লিটার ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন। জব্দকৃত ডিজেল সরকারি মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে। 


জানা গেছে, উপজেলার পথহারা এলাকার মাটি ব্যবসায়ী আব্বাস আলী অবৈধভাবে ৬০০ লিটার ডিজেল মজুদ করে দেওনাই গ্রামের একটি বাড়িতে রেখে দেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। সেখান থেকে ৬০০ লিটার ডিজেল জব্দ করার পর তা ডাউটিয়া বোরাক ফিলিং স্টেশনে সরকারি মূল্যে বিক্রি করে ৬৯ হাজার টাকা। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে জানা গেছে। 


সহকারি কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার দেওয়া তথ্যমতে অভিয়ান পরিচালনা করা হয় এবং ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল সরকারি মূল্যে বিক্রি করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।   

সর্বাধিক পঠিত