মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত
daily-fulki

ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা উভয়েই রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের হাসপাতালে আসা সহকর্মী আগলিনা জানান, বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রাঘাতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়। আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রাঘাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তারা চিকিৎসাধীন।

সর্বাধিক পঠিত